1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে জাতীয় মহাসড়ক চারলেন উন্নতিকল্পে জমি অধিগ্রহণ ও উচ্ছেদের ক্ষতিপূরণের আশায় নতুন নতুন স্থাপনা নির্মানের হিড়িক

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক চারলেনে উন্নতিকরণকল্পে সরকার জমি অধিগ্রহণ কাজ শুরু করেছেন। সেই জন্য জমি অধিগ্রহণসহ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান থাকলে দেওয়া হবে ক্ষতিপূরণ। এমন আশায় নতুন করে রাস্তার দু’ধারে স্থাপনা নির্মাণ করছেন জমির মালিকগণ। নতুন করে জমি অধিগ্রহণকল্পে ক্রয় করা হবে জমি এবং ব্যবসায়ীকে দেওয়া হবে ক্ষতিপূরণ। সেই মহুত্বে কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য মহাসড়কের দু’ধারে আবাদি ও পতিত জমিতে নিন্মমানের সামগ্রী দিয়েই নতুন করে দোকান ঘর, মার্কেট নির্মাণে উঠে-পড়ে লেগেছেন। পুরাতন ও নবনির্মিত স্থাপনা গুলোর জন্য নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে সাইনবোর্ড লাগানোর হিড়িক পড়েছে। ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং দোকান ঘর ভাঙ্গার ক্ষতিপূরণ নেওয়ার জন্য এ নির্মাণ পরিকল্পনা গ্রহণ করেছেন মহাসড়কের দু’ধারের পতিত জমির মালিকগণ। এমনকি বসতবাড়ি ভেঙ্গে তৈরি করা হচ্ছে মার্কেট। এর ফলে ঢাকা-রংপুর মহাসড়কের দু’পার্শ্বে প্রতিদিন নতুন করে জেগে উঠা স্থাপনা চোখে পড়ছে। এমনকি কয়েকদিন আগেও যে জায়গা গুলো ফাঁকা পড়ে ছিল সেই জায়গাগুলোতেও তৈরি করা হয়েছে দোকান ঘর। অনেকেই কাগজে-কলমে দোকান ঘর ভাড়া নিচ্ছেন স্বার্থ হাসিলের আসায়। ঈদের ছুটিকে পুঁজি করে রাতের আঁধারে আঁধা-পাঁকা টিনসেড ঘর নির্মাণের শুরু হয়। এর ফলে সচেতন মহলের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, চলছে চায়ের দোকানে আলোচনা কে কতো টাকা পাবে? দোকান ঘর ভাড়া নেওয়া ও দেওয়ার জন্য চুক্তিনামা তৈরি এবং চুক্তিনামা না থাকলে চুক্তির আওতায় আশার জন্য ভাড়াটিয়া ও ঘর মালিকের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল বলছেন, ঘর ভাঙ্গার টাকা ও ব্যবসায়ীরা ক্ষতিপূরণ নেওয়ার জন্য এ পরিকল্পনা গ্রহণ করছেন। ইতিপূর্বে যে জায়গা গুলো ছিল অধিকাংশই ফাঁকা ও আবাদি জমি তা দ্রুত গতিতে ফসলহানী করে দোকান ঘর নির্মাণ করছেন। উপজেলা সদরে মহাসড়কের দু’ধারে ব্যবসা ছেড়ে দেওয়া ব্যবসায়ীগণ নতুন করে দোকান ও প্রতিষ্ঠান খুলে ঘুরে বসেছেন। দ্রুত এ নির্মাণে ও প্রতিটি প্রতিষ্ঠান খোলা থাকায় উপজেলার দৃশ্যপট পাল্টে যাচ্ছে। এর সাথে তাল রেখে নতুন সাইনবোর্ড তৈরি ও লাগানোর হিড়িক পড়েছে। একই ব্যক্তি ব্যবসায় আলাদা নামে দুই রুমে দুইটি দোকান উল্লেখ করে সাইনবোর্ডও লাগাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রোডর্স এন্ড হাইওয়ের এক কর্মকর্তা জানান, যারা নতুন করে কোন স্থাপনা নির্মাণ এবং নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন তাহারা ক্ষতিপূরণ হিসাবে কোন অর্থ পাবেনা। কারণ কাজ শুরুর পূর্বেই মহাসড়কের দু’ধারের স্থাপনার ছবি ও ভিডিও সংরক্ষিত করা আছে, প্রকৃত ব্যক্তিরা সেই অনুপাতেই ক্ষতিপূরণ পাবে। নতুন করে অবকাঠামো নির্মাণ চিত্রে তিনি আরও বলেন, আপনার জায়গায় আপনি ঘর তুলছেন আমরা বাঁধা দেবো কেনো? যেহেতু সীমানা নির্ধারণ ও কোন প্রকার নোটিশ প্রদান করা হয় নাই। এ বিষয়ে ৬টি দপ্তর কাজ করছেন এবং বিচার বিশ্লেষণ করে জমি অধিগ্রহণ করা হবে।

যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নতুন করে দোকান ঘর নির্মাণ ও ব্যবসায়ী হিসেবে ক্ষতিপূরণ নেওয়ার পায়তারা করছেন এদের বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টিআকর্ষণ ও জরুরী হস্তক্ষেপ কামনা করছেন সচেতনমহল। এ বিষয়ে ২১ সেপ্টেম্বর শনিবার জেলা প্রশাসক কর্তৃক এক সতর্কতামুলক গণমাইকিং করে নুতুন স্থাপনাগুলো নিজ খরচে সরে নিতে বলা হয়  (ছবি সংযুক্ত)

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!