
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও প্রেস ক্লাব একাংশের সভাপতি রবিউল হোসেন পাতা প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।