1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

নুসরাত হত্যা: কারাগারেই মা হলেন আসামি মনি

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি কামরুন নাহার মনি কন্যা সন্তানের মা হয়েছেন। শুক্রবার ১২টা ১০ মিনিটে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে কন্যা সন্তান প্রসব করেন তিনি।

ফেনী কারাগারের জেলার দিদারুল আলম জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বন্দী কামরুন নাহার মনির প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে রাত সাড়ে ১২টায় মনি কন্যা সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও মেয়ে দুইজনই সুস্থ আছেন।

ফেনী জেনারেল হাসপাতালে থাকা মনির মা নুরের নাহার জানান, নুসরাত হত্যা মামলায় মনি যখন গ্রেপ্তার হয় তখন সে পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। আদালতে মনির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক ডাক্তার আবু তাহেরের নেতৃত্ব গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড ২৪ সেপ্টেম্বর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ দিয়ে তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

মা নুরের নাহার আরও জানান, মনি অসুস্থ থাকলেও নবজাতক সুস্থ আছে। অসুস্থ অবস্থায় ডাক্তার তাকে রিলিজ করে দিয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু তাহের মুঠোফোনে জানান, কামরুন নাহার মনি ও নবজাতক সুস্থ আছে। কারা কর্তৃপক্ষ চাইলে আজকে তাদের নিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে চলিত সপ্তাহে রায়ের তারিখ ঘোষণা হতে পারে। এ মামলায় কামরুন নাহার মনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। মামলার অভিযোগপত্রে মাদ্রাসার সাইক্লোন সেল্টারের ছাদে যে পাঁচ আসামি নুসরাতকে হাত-পা বেঁধে আগুন লাগিয়েছে মনি তাদের একজন। তিনি নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত হয়ে গত ৬ মাস ধরে কারাগারে বন্দী আছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!