1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

‘নিশ্চিত না হয়ে পুলিশ সদস্য বলে প্রচার না করার অনুরোধ’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর চারটি ক্লাবে গত বুধবার রাতে একযোগে ক্যাসিনো বিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় ক্যাসিনো পরিচালনায় যুক্ত নেপালিরা আত্মগোপনে চলে যায়। তাদের গাঁ ঢাকা দিতে সহায়তা করছিলেন হাতে ওয়াকিটকি থাকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এমটি দেখা গেছে রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে।

আজ ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে নারায়নগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, অনেকেই না জেনে ওয়াকিটকি হাতে সাদা পোশাকধারী ব্যক্তিকে পুলিশ সদস্য বলে মন্তব্য করেছেন। শুধু পুলিশ সদস্যরাই ওয়াকিটকি ব্যবহার করে না। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা ও বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যরাও ওয়াকিটকি ব্যবহার করে থাকে। এ সময় তিনি নিশ্চিত না হয়ে পুলিশ সদস্য বলে প্রচার না করার অনুরোধ জানান।

এ বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সংস্থার বিভিন্ন টিম কাজ শুরু করেছে। সিসিটিভির ছবি পরীক্ষা করে ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত আছে। সূত্র- ডিএমপি নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!