1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানই ক্যাসিনোতে অভিযান

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ দেশজুড়ে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, জাতিসংঘে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়ে গেছেন, তা অত্যন্ত পজিটিভ। এই অভিযান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের বহিঃপ্রকাশ।

আজ মঙ্গলবার সকালে সাভার সেনানিবাসের মিলিটারি ফার্মের অত্যাধুনিক মিল্কিং পার্লারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চলমান অভিযান অব্যাহত রাখার তাগিদ দিয়ে সেনাপ্রধান বলেন, ঠিকঠাক মতো এ অভিযান চললে দেশে অনেক অপরাধ কমে আসবে।

এ ছাড়া সেনাবাহিনীর নাম ভাঙিয়ে সৈনিক ক্লাব কিংবা রিটায়ার্ড আর্মড ফোর্সেস ক্লাবের নামে যারা এ ধরনের অনৈতিক কার্যক্রম চালিয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে আরও খোঁজখবর নিতে বলা হয়েছে। আমি নিশ্চিত করে বলছি, এ বিষয়ে আমাদের যা করণীয় আমরা তা করব।’

আয়ারল্যান্ডের প্রযুক্তিতে সরকারি পর্যায়ে স্থাপিত প্রথম মিল্কিং পার্লার থেকে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রতি ১৫ মিনিটে একসঙ্গে ২০টি গাভী থেকে দুধ সংগ্রহ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, নয় পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!