1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

থানায় গণধর্ষণ : ওসিসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

হাজতে এক নারীকে গণধর্ষণের ঘটনায় খুলনার জিআরপি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে গণধর্ষণের মামলার আবেদন করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভিকটিম নিজে বাদী হয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মমিনুল ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে ১২টা থেকে ১টার দিকে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। ’

গণধর্ষণের শিকার ওই নারী আদালতের নির্দেশে গত ১০ আগস্ট রাতে বাদি হয়ে জিআরপি থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২ আগস্ট রাতে তিন সন্তানের মা এক নারীকে জিআরপি থানায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করে বলে ওই নারী আদালতে অভিযোগ করেন।

৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

এ ঘটনায় ৭ আগস্ট খুলনা রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ এস আই নাজমুল হককে ক্লোজড করা হয়। এ বিষয়ে রেল পুলিশ ও পুলিশ সদর দপ্তরের দু’টি তদন্ত কমিটি কাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!