1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

তিনটি দাবি পেশ করল জাতীয় ঐক্যফ্রন্ট

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বর্তমান অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্র বড় ধরনের অভ্যন্তরীণ সংকটে নিপতিত হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে মনে করে জাতীয় ঐক্যফ্রন্ট।এ থেকে উত্তরণে সরকারের কাছে তিনটি দাবি পেশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার গণফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনে পুলিশি অভিযানে রাষ্ট্রের ক্ষত ও বেআইনি কার্যকলাপের চিত্র এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে অবাধ বাণিজ্য, আইনের শাসনকে অবজ্ঞা করার যে রূপ প্রকাশিত হয়েছে- তা ভয়াবহ এবং ভয়ংকর। কেবল সরকারের আশ্রয়-প্রশ্রয়ে এবং মদদে রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ধরনের অনিয়ম-অপকর্ম সম্ভব।

বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্ট তিনটি দাবি তুলেছে।

দাবিগুলো হল- ১. ধ্বংসপ্রাপ্ত শাসন-প্রশাসন ব্যবস্থা পুনরুদ্ধার, সাংবিধানিক-গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনর্বহাল ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে দ্রুত বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ করে জাতীয় সরকার ঘোষণা করুন।

২. অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিন এবং বিদ্যমান রাজনীতি ও শাসনতান্ত্রিক সংকট নিরসনে আন্দোলনরত রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে জাতীয় সংলাপ করে পথ নির্ধারণ হবে সময়ের দাবি।

৩. বর্তমান সরকারের গুম, খুন, রাতের আঁধারে ভোট ডাকাতি এবং দুর্নীতি-লুটপাট তদন্তে গ্রহণযোগ্য জাতীয় কমিশন গঠন করুন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!