1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ছাত্রলীগের চাঁদাবাজী এখন ‘টক অব দ্য কান্ট্রি’

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

ছাত্রলীগের এই বিশাল চাঁদাবাজীর খবর জনগণের চোখ থেকে দূরে সরানোর জন্য ছাত্রদলের কাউন্সিল আদালতকে দিয়ে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞায় আদালতের সুবিচারিক মন প্রয়োগ করা হয়নি। এটি গণতন্ত্রের ওপর মরণ আঘাত।

আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সভাপতি প্রার্থী ফজলুল রহমান খোকন, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, আমিনুর রহমানসহ দুই শতাধিক নেতাকর্মী।

রিজভী বলেন, এই সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে, লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৮৬ কোটি টাকা দুর্নীতির কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৪৫ কোটি টাকার ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পের ৪ থেকে ৬ শতাংশ চাঁদা দাবি করেছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এই চাঁদাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন ‘ঈদের খরচ হিসেবে ন্যায্য পাওনা’। এই চাঁদা দাবিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কবিতর্ক এখন ‘টক অব দ্য কান্ট্রি’।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বিশ্ব ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজকের দিনটি তাৎপর্য অতীব গুরুত্বপূর্ণ। অনেক দেশে গণতন্ত্র যখন সঙ্কটাপন্ন তখন বাংলাদেশেও বর্তমান অবৈধ সরকারের ছোবলে গণতন্ত্র মরণদশায়।

বিএনপি নেতা রিজভী বলেন, শেয়ার বাজার, রিজার্ভ, ব্যাংক, বালিশ, পর্দার কথা তো সকলের জানাই। এসবের বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নিয়ে কেবল রাজনৈতিক কারণে, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।

সরকারের একদলীয় শাসন কায়েম করার স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!