1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ছাত্রদলের কাউন্সিল করতে উপায় খুঁজছে বিএনপি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

 

জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে আদালতের স্থগিতাদেশ নিয়ে নানামুখী বিচার-বিশ্লেষণ করে কাউন্সিল অনুষ্ঠানের জন্য উপায় খুঁজছে বিএনপি ও ছাত্রদলের নেতারা।

আজ শনিবার সংগঠনটির কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হওয়ার কথা ছিল। সভাপতি পদে ৯ ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী হয়েছিলেন।

গত বৃহস্পতিবার বিকেলে আদালতের আদেশের পর রাতে জরুরী সংবাদ সম্মেলন ডেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আদালতের স্থগিতাদেশের জন্য সরকারকে দায়ী করেন।

শুক্রবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এজন্য সরকারকে দায়ী করেন।

ছাত্রদলের কাউন্সিল নিয়ে পরবর্তী করণীয় সম্পর্কে ফখরুল বলেন, ছাত্রদলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আদালতের নির্দেশনায় স্থগিত হওয়া কাউন্সিলের বিষয়ে ছাত্রদলই তাদের সিদ্ধান্ত নেবে। আমাদের বিরুদ্ধে আদালত যে নোটিশ দিয়েছেন, যথাসময়ে সেটার জবাব আমরা দেব।

ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, আদালতের নিষেধাজ্ঞার কারণে কাউন্সিলের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে দলের একটি সূত্র জানায়, ছাত্রদলের কাউন্সিলে স্থগিতাদেশের বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে। প্রয়োজনে এ নিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!