1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

‘ক্রিমিনাল অফেন্স করলে শোভন-রাব্বানীও পার পাবেন না’

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের (ফৌজদারি অপরাধ) প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় শোভন-রাব্বানীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হলেও তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্রিমিনাল অফেন্স থেকে থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সরকারের অনেক মন্ত্রী, এমপির নামেও দুদকে মামলা হয়েছে। তারা দুদকের জিজ্ঞাসাবাদে হাজিরাও দিচ্ছেন। ফৌজদারি অপরাধ করলে শোভন-রাব্বানীও পার পাবেন না। শেখ হাসিনার সরকার কোনো অনিয়মের তোয়াক্কা করে না। অনিয়ম-দুর্নীতি কেউ করে থাকলে কোনো ছাড় নয়।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে অনেক যাচাই-বাছাইয়ের পর শোভন-রাব্বানীকে নেতা করা হয়েছিল। নেত্রীর নির্দেশে আমি তাদের নাম ঘোষণা করেছিলাম। তাদের ক্যারিয়ার, রেজাল্ট সবই ভালো ছিল। তারপরও এমন ঘটনায় নেত্রী অনেক মনঃক্ষুণ্ন হয়েছেন। এটি অন্যদের জন্য অনুকরণীয়।

তদন্তে দোষী প্রমাণ হলে জাবি ভিসির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভিসি ড. ফারজানা ইসলাম তদন্তে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অন্যায় করলে কেউ পার পাবে না ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হুশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের ঘটনায় প্রধানমন্ত্রী পথ দেখিয়েছেন, সহযোগী সংগঠনগুলোর উচিত এ থেকে শিক্ষা নেয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!