1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে যা বললেন সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

দেশজুড়ে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ মঙ্গলবার সকালে সাভার সেনানিবাসের মিলিটারি ফার্মে অত্যাধুনিক মিল্কিং পার্লারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক। নয় পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন।

সেনাপ্রধান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শক্তিশালী অবস্থান সেটার বহিঃপ্রকাশ হয়েছে। এ ধরনের একটা ড্রাইভ দরকার। আমি এটাকে স্বাগত জানাই।’

চলমান অভিযানকে অব্যাহত রাখার তাগিদ দিয়ে আজিজ আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা অত্যন্ত পজেটিভ। ঠিকঠাক মতো এই অভিযান চললে অনেক অপরাধ কমে আসবে।

এ সময় সেনাবাহিনী নাম ভাঙিয়ে সৈনিক ক্লাব কিংবা রিটায়ার্ড আর্মড ফোর্সেস ক্লাবের নামে যারা এ ধরনের অনৈতিক কার্যক্রম চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সেনাপ্রধান।

আজিজ আহমেদ বলেন, ‘এ বিষয়টি আমাদের নজরে এসেছে। গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে আরও খোঁজখবর নিতে বলা হয়েছে। আমি নিশ্চিত করে বলছি, এ বিষয়ে আমাদের যা করণীয় আমরা তা করব।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!