1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

এরপর অন্য দলের দুর্নীতিবাজদের ধরা হবে: আইনমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সীমানার মধ্যে যেখানে অবৈধভাবে ক্যাসিনো প্রতিষ্ঠার খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিবাজ যে কোনো দলেরই হোক না কেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আইনের আওতায় এনে শাস্তি দেবেন। সেই কারণেই প্রথমেই নিজ দলে যারা দুর্নীতি করছিল তাদের ধরা হচ্ছে। এরপরে অন্য দলের দুর্নীতিবাজদের পর্যায়ক্রমে ধরা হবে।

আত্মীয় সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইনে রক্তদাতা নিবন্ধন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আনিসুল হক বলেন, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সেটি চলমান থাকবে। যারা অপরাধে জড়িত তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।

বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতিবাজদের দল। তাদের চেয়ারম্যান (খালেদা জিয়া) এতিমের টাকা চোর। এতিমের টাকা চুরি করার জন্য তাকে জেল দেয়া হয়েছে। আর সিনিয়র কো-চেয়ারম্যান (তারেক রহমান) একজন দুর্নীতিবাজ। মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেয়া অপরাধী।

আত্মীয় সংগঠনের রক্তদাতা ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা আত্মীয় সংগঠনের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!