1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

এমনভাবে নিজেকে গড়তে হবে,জনগণ যেন বন্ধু ভাবতে পারে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষানবীশ পুলিশ কর্মকর্তাদের এমনভাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যেন বিপদে জনগণ তাঁদের বন্ধু ভাবতে পারে।

আজ সকালে এখানে বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নবীন পুলিশ কর্মকর্তা এবং আজকে মৌলিক প্রশিক্ষণ শেষে (এক বছরের) কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন তাদের এটাই বলবো যে-বিপদে জনগণের বন্ধু, এভাবেই নিজেকে গড় তুলবেন।’

তিনি বলেন, ‘আপনাদের ওপর যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করবেন এবং সমাজের সমস্ত কালো বিষয়, যা দেশ ও সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা সবসময় মনে রাখবেন, আপনারা জনগণের পুলিশ।কারণ, জনগণের মাঝেই আপনাদের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-পরিজন। কাজেই, তাঁদের কল্যাণ এবং তাঁদের জীবনের শান্তি ও নিরাপত্তা দেওয়া-আপনাদের দায়িত্ব।

তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আজকের যারা নবীন কর্মকর্তারা, প্রশিক্ষণ নিয়ে নতুন কাজে যোগদান করছেন তাঁদের আমি এটাই আহ্বান জানাবো-সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।’

প্রধানমন্ত্রী সকালে সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমির ভিআইপি অতিথি ভবন ‘তরুণিমায়’ পৌঁছলে হাউজ গার্ডের একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. নজিবুর রহমান তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী সেখানে ৩৬তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন এবং একটি সুসজ্জিত খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদকও বিতরণ করেন।

শিক্ষানবীশ পুলিশ কর্মকর্তা শারমিন আক্তার চুমকি কমান্ডার হিসেবে কুচকাওয়াজ পরিচালনা করেন।

মন্ত্রি পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৩৬তম বিসিএস (পুলিশ) ব্যাচে ১১৭ জন এএসপি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৭জন ছিলেন মহিলা সদস্য।

প্রশিক্ষণার্থীদের মধ্যে মো. খায়রুল কবির ‘বেস্ট শ্যুটার’, মো.আব্দুল্লাহ আল মামুন বেস্ট ‘ফিল্ড পারফর্মার’ মো. সালাহউদ্দিন বেস্ট হর্সম্যানশিপ এবং সাইফুল ইসলাম খান ‘বেস্ট একাডেমিক’র পুরস্কার লাভ করেন। মো. সালাহউদ্দিন শ্রেষ্ঠ শিক্ষানবীশ ও বিবেচিত হন।
প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষানবীশ এএসপিদের সঙ্গে ফটো সেশনেও অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী পুলিশ একাডেমীতে একটি আম গাছের চারা রোপণ করেন এবং ৩৬তম ব্যাচের কোর্স সমাপনী উপলক্ষ্যে কেক কাটেন।

প্রধানমন্ত্রী এবারের পুলিশ বাহিনীর সদস্য নিয়োগে ঘুষ-দুর্নীতির কোন অভিযোগ পাওয়া না যাওয়ায় পুলিশ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা (পুলিশ বাহিনী) যে নতুন সদস্য নিয়োগ দিয়েছেন সেখানে একটি লোকও কোন ধরনের দুর্নীতি বা ঘুষ দেওয়ার কথা বলতে পারেনি। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবার পুলিশ বাহিনীতে যে নিয়োগ হয়েছে, সেজন্য তিনি পুলিশ বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

সরকার প্রধান বলেন, ‘জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করবার জন্য এই পদক্ষেপটা আমি মনে করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতেও সেভাবেই আপনারা এগিয়ে যাবেন।’

তিনি বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে বলেই আজকে আমরা জঙ্গিবাদ দমন করতে পেরেছি, সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি, মাদকের বিরুদ্ধেও অভিযান চলছে এবং এই অভিযান চলবে।’ সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!