1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

আ’লীগের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে : ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

সরকার দেশকে জুয়াড়িদের দেশে পরিণত করেছে উল্লেখ করে এই সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্যাসিনো ব্যবসার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘কী অবস্থা চলছে দেশটার। মনে হচ্ছে, দেশটা জুয়াড়িদের দেশে পরিণত হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়িদের সরকার, তা হলে আমার কোনো অপরাধ হতে পারে, বলেন?’

‘এটি এখন সম্পূর্ণভাবে গেমলারদের হাতে পড়ে গেছে। গেমলিংয়ে চলে গেছে। আর চাঁদাবাজি। চিন্তা করতে পারেন, আওয়ামী লীগের ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা—তাদের দাপটে বাংলাদেশে আর কেউ থাকতে পারছে না।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান বলেছেন, আমাদের ধরছেন কেন? তাদের ধরেন না কেন? আরে আপনারা তো দেশ চালাচ্ছেন। আপনাদের নির্দেশেই তো আজকে সব অপকর্ম চলছে। এটি কেন বোঝেন না!’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!