1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৬ বার পড়া হয়েছে

আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)।

শনিবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত স্বামী ও স্ত্রী ডাকাত দলের সদস্য। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তারা দুজন নিহত হয়েছেন। নিহত দিল মোহাম্মদ উপজেলার হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত কাদের হোছাইনের ছেলে ও তার স্ত্রী জাহেদা বেগম।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, রাতে হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি এলজিসহ দিল মোহাম্মদ ও তার স্ত্রী জাহেদাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের পর তাদের নিয়ে পুলিশ ওই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় একদল সন্ত্রাসী পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে দিল মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক কক্সবাজার নেয়ার পরামর্শ দেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের কাছে অবৈধ অস্ত্র মজুদ ছিল। ঘটনাস্থল থেকে তারা তিনটি বন্দুক, আটটি তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করেছে।

এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এএসআই নিজাম এবং কনস্টেবল শাহাদত ও সুদর্শন।

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তারা দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!