1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ শনিবার ভোরে উপজেলার শাকচর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ শকচর গ্রামের আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আরিফ ডাকাত দলের সদস্য বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, উপজেলার শাকচর এলাকায় দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির আওয়াজ শুনে টহল পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। এতে তাদের দুই সদস্য আহত হন। এ সময় জীবন বাঁচাতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন ও কনস্টেবল সোহেল রানা। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে আরিফ ডাকাত দলের সদস্য। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft