1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ক্যাসিনো খালেদকে গুলশান থানায় হস্তান্তর, অস্ত্র ও মাদক মামলা হচ্ছে - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ক্যাসিনো খালেদকে গুলশান থানায় হস্তান্তর, অস্ত্র ও মাদক মামলা হচ্ছে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম। তিনি জানান, র‌্যাব-৩ হেফাজতে গ্রেফতার খালেদকে আজ দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেগুলো এখনই বলা যাচ্ছে না।

র‌্যাবের একটি সূত্র জানায়, অস্ত্র আইনে গুলশান থানায় ও মাদক আইনে মতিঝিল থানায় পৃথক দুটি মামলা প্রস্তুতি চলছে। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে এ দুটি মামলা করবে।

মামলা নথিভুক্ত হওয়ার পর ওই দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হবে বলেও জানা গেছে। বুধবার রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের যে ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক করা হয়। সেই ক্লাবের মালিক ছিলেন যুবলীগের এই নেতা।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের পর তাকে র‍্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!