1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

কাউকে ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু ছাত্রলীগ, যুবলীগ নয় আওয়ামী লীগের যারা এই সব কাজ করছে তাদের মনে রাখা উচিত, কাউকে ছাড় দেয়া হবে না।

আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিং এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার প্রধানের নির্দেশেই অভিযান চলছে। যাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে। সরকার মুখের কথায় নয় কাজ করে দেখাচ্ছে। দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের জন্য সরকার জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে। সেটাই বিএনপির গাত্রদাহের কারণ।

ওবায়দুল কাদের বলেন, এমন নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রথম ৮-৯ মাসেও ব্যবস্থা নিয়েছি। তাদের (বিএনপি) সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগে বহু ত্যাগী নেতাকর্মী আছে, তারা অনেক ভালো ভালো কাজও করছে। এখানে দুর্নীতি, অনিয়ম-বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত,যাদের আচরণে পার্টির মনোভাব ক্ষুণ্ন হচ্ছে, ঠিক তাদের বিরুদ্ধেই কেইস টু কেইস অ্যাকশন নেওয়া হচ্ছে, যা আগেও নেওয়া হয়েছিল।’

‘দুদকও অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে। দুর্নীতির অভিযোগ থাকলে কারও কারও বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে। কারও কারও কনভিকশনও হয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft