1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আফগানিস্তানে বোমা হামলায় নিহত ২৪, প্রাণে বেচে গেলেন প্রেসিডেন্ট - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ২৪, প্রাণে বেচে গেলেন প্রেসিডেন্ট

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পারওয়ান প্রদেশে প্রেসিডেন্ট আশরাফ গনির মিছিল লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।
মঙ্গলবারের ওই হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩১ জন। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে রাজধানীর উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের চারিকরে ওই নির্বাচনী জনসভায় প্রেসিডেন্ট গনি ভাষণ দিচ্ছিলেন। এ সময় এ হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

প্রাদেশিক হাসপাতালের প্রধান কর্মকর্তা আব্দুল কাশিম সানজিন বলেন, হতাহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

তিনি বলেন, হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

নির্বাচন ঘোষণা পর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে এসব হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী তালেবানকে দায়ী করে আসছে দেশটির কর্তৃপক্ষ। ফলে, আগামী নির্বাচনকে ঘিরে আরো বড় ধরণের হামলা হতে পারে বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংস্থা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!