1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রূপপুর প্রকল্পের নির্মাণাধীন স্থাপনা ধসে ১০ শ্রমিক আহত - খবরবাড়ি24.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৯তম বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত

রূপপুর প্রকল্পের নির্মাণাধীন স্থাপনা ধসে ১০ শ্রমিক আহত

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন একটি স্থাপনার কিছু অংশ ধসে ১০ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে প্রকল্পের ভেতরে দুই নম্বর ইউনিটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঈশ্বরদী পৌরসভার হাসপাতাল রোড এলাকার আবদুর লতিফের ছেলে আসিফ (২৬), আমবাগান এলাকার নুরুল ইসলামের ছেলে আমির হোসেন (৩৫), শহরের ফতেমোহাম্মদপুর এলাকার মৃত আবদুর সাত্তার শেখের ছেলে রইসউদ্দিন (৩২), পাবনার চাটমোহর পশ্চিম রামনগর এলাকার হযরত আলীর ছেলে ফিরোজ হোসেন (২২), সিরাজগঞ্জ শাহজাদপুর দরগাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব উদ্দীন (৪৪), ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আবদুর রহমানের ছেলে আবু বক্কর (২৮), পাকশী ইউনিয়নের রূপপুর এলাকার চাঁদ আলীর ছেলে হাবিবুর রহমান (৪৬), সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের হযরত আলীর ছেলে মেহেদী হাসান (৩০), পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৩) ও পাবনার আতাইকুলা থানার খালেকের ছেলে ইসাহাক আলী (৩৫)।

আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ফিরোজের অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় নির্মাণাধীন স্থাপনার ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!