1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ২ - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা ও মিরপুরে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটায় বাড্ডার সাতারকুল পাঁচখোলা ও সোয়া ৩টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, মহারাজ (৪০) ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮)।

র‌্যাবের ভাষ্য, নিহত মহারাজ মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

র‍্যাব- ১ এর এএসপি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে গোপন খবর পেয়ে সাঁতারকুল পাঁচখোলা এলাকায় অভিযানে যান র‌্যাব। সেখানে মাদকবিক্রেতা র‌্যাবের অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে কয়েকজন পালিয়ে যায় এবং একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা একটি শর্টগান, একটি শুটারগান, কয়েকটি ম্যাগাজিন, ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অপরদিকে র‍্যাবের-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, রাতে খবর আসে শাহআলী খানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‌্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft