1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের ওয়াপদা বাঁধে ধ্বস, বিস্তির্ণ এলাকা প্লাবিত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের ওয়াপদা বাঁধে ধ্বস, বিস্তির্ণ এলাকা প্লাবিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে ব্রহ্মপুত্র নদের ওয়াপদা বাঁধ ধ্বসে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এ এসময় স্রোতের সাথে ভেসে গেছে কমপক্ষে ২০টি বাড়িঘর। এতে পানিবন্দী হয়ে পড়েছে আশেপাশে ১৩ টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ। বাঁধ ভেঙ্গে যাওয়ায় বন্যা দুর্গত পড়েছে এলাকার হাজার হাজার মানুষ। উপজেলা পরিষদ এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে।

এলাকাবাসী জানায়, সোমবার (১৫ জুলাই) রাত দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দে বাঁধের দশ মিটার অংশ ধ্বসে যায়। বাঁধ ধ্বসে যাওয়ার সাথে সাথে আশেপাশের এলাকাগুলোতে প্রবল বেগে পানি ঢুকতে শুরু করে। আধা ঘন্টার মধ্যে অন্তত ১৫টি গ্রামে পানি ঢুকে পড়ে। বাড়িঘর হারিয়ে নিজের শেষ সম্বল কাঁথা জড়িয়ে কেউ খালি গায়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাঁধে আশ্রয় নেয়। অত্র এলাকার আধা পাকা রাস্তা ঘাট গুলো পানির তোরে ভেঙ্গে যায়। গবাধি পশু সহ অত্র এলাকাবাসীর খাদ্য সংকট শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ হতে যত সামান্য ত্রান বিতরণ করা হলেও গোটা বন্যা কবলিত এলাকায় বানবাসীদের ত্রান সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা না থাকায় বন্যাকবলিত এলাকা গুলোতে যাওয়া সম্ভব নয়।

বানবাসী পানি বন্দি মানুষ গুলো এ সময় তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারনে বাঁধটি ধ্বসে গেছে। বার বার গাইবান্ধা পাউবো’র কর্তাদের ফোন করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ফুলছড়ির তিস্তামুখ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১১২ সে.মি., তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৬ সে.মি. কমে ১১ সে.মি এবং ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রীজ পয়েন্টে ৬৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!