1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রিয়া সাহার অভিযোগে বাংলাদেশ সরকারের প্রতিবাদ-তীব্র নিন্দা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

প্রিয়া সাহার অভিযোগে বাংলাদেশ সরকারের প্রতিবাদ-তীব্র নিন্দা

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ বিষয়ে প্রিয়া সাহার মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আজ শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যেই প্রিয়া সাহা এই ধরনের বানোয়াট ও কল্পিত অভিযোগ করেছেন। একই সঙ্গে এর পেছনে অসৎ কোনও উদ্দেশ্য বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন, তা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের লোক উধাও হয়ে গেছে। তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। জমি কেড়ে নেওয়া হয়েছে।

এসময় তিনি অভিযোগ করেন রাজনীতিক ছায়ায় থেকে মুসলিম উগ্রবাদীরা এ কাজ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। এখানে সব ধর্মের লোকেরা যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে। বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গা নাগরিকদের সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ সরকারের এই মানবিক মনোভাব ও উদারতা সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে।

বাংলাদেশ সরকার আশা করে, এ ধরনের বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজকরা এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন, যারা সত্যিকার অর্থে ধর্মীয় স্বাধীনতার মূল্য বাড়াতে অবদান রাখবেন।

গত ১৬ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় নির্যাতনের শিকার হয়েছেন, এমন কয়েক জনের সঙ্গে কথা বলেন। এসময় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রিয়া সাহা। তিনি ট্রাম্পের কাছে যে মিথ্যা অভিযোগ করেছেন, এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রতিবাদ ও নিন্দা জানায়। তার এই মিথ্যা ও কল্পিত গল্পের পেছনে বাংলাদেশকে ক্ষতি করার উদ্দেশ্য স্পষ্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!