1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

৮ দিন পর গাইবান্ধা-ঢাকা বাস চলাচল শুরু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল আবার শুরু হয়েছে। দীর্ঘ ৮ দিন বন্ধ থাকার পর বাস চলাচল শুরু হলো। এতে দূর হয়েছে এই এলাকার যাত্রীদের ভোগান্তি।

শনিবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর গাবতলীতে বাস মালিক সমিতির কার্যালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

উলেখ্য, গত ৬ জুলাই থেকে পরিবহন শ্রমিক ও বহিরাগত পরিবহন মালিকদের দ্বন্দ্বের কারণে এ জেলা থেকে ৭টি পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানায়, বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোচগুলো ছাড়ার সময় প্রতিদিন ১৮০ টাকার পরিবর্তে ২৬০ টাকা দাবি করা হয়। সেই সঙ্গে শ্রমিকরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধেরও দাবি জানায়। এ নিয়ে গাইবান্ধা জেলা পর্যায়ের মালিকদের সঙ্গে শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব সৃষ্টি হলে গত ৬ জুলাই থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা।

এমন অচল অবস্থায় গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মোটর মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বৈঠকে বিষয়টির নিষ্পত্তি হয়। ফলে একদিন পরই গাইবান্ধা থেকে ঢাকাগামী দূরপাল্লার কোচ চলাচলের সিদ্ধান্ত হয় বলে জানায় জেলা মোটর মালিক সমিতি।

পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার প্রধান বিপ্লব বলেন, উভয় পক্ষকে নিয়ে ঢাকার গাবতলীতে মালিক সমিতির বৈঠক হয়। বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা শেষে ঢাকাগামী বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!