1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সোয়া ৩ কেজি স্বর্ণসহ চীনা নাগরিক আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি স্বর্ণবারসহ এক চীনা নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

আজ রবিবার বেলা ১১টায় দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটযোগে আগত জিয়ান জু নামে ওই চীনা নাগরিকের কাছ থেকে সোয়া তিন কেজি স্বর্ণ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে ইকে-৫৮২ বিমানে আগত যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে।

এমন খবরে কাস্টমস গোয়েন্দা দল ওই ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে। এক পর্যায়ে যাত্রীকে শনাক্ত করা হয় এবং নজরদারিতে রাখা হয়।

ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে স্বর্ণ আছে কি-না জানতে চাওয়া হয়। প্রথমে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করে কোনো কিছু না পেয়ে তার ল্যাগেজ স্ক্যানিং করে ধাতব বস্তুর অস্তিত্ব মেলে।

তার ল্যাগেজ ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে তিনটি চার্জার লাইটের ব্যাটারির মধ্যে ২৮টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন সোয়া তিন কেজি। জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

জব্দকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!