1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

সুন্দরগঞ্জে মাছ চুরির মামলায় কারাগারে ৬ জন

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে খামারের মাছ চুরির মামলায় জামিনের আবেদন না মঞ্জুর করে ৬ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। আজ ২১ জুলাই রবিবার আদালত এ আদেশ দেন।

জানা গেছে, উপজেলার উত্তর কালির খামার গ্রামে স্থানীয় কিছু মৎস্য চাষী পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পরিত্যক্ত জলাশয় শর্তসাপেক্ষে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। বর্তমানে বন্যায় ইজারাকৃত খামারের মাছ বের হয়ে যাওয়ার আশঙ্কায় চারপাশে নেট জাল দিয়ে ঘিরে রাখেন মাছ চাষীরা। কিন্তু প্রতিহিংসা বশত: গত ১৮ জুলাই স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক মাছ ধরে এবং খামারের নেট জাল খুলে দিয়ে যায়। এতে খামারের অনেক মাছ বের হয়ে যায়। এসময় মৎস্য চাষীরা বাঁধা প্রদান করলে তারা হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় মৎস্য চাষী সমিতির সভাপতি মিনারা বেগম ১৯ জুলাই ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৪। এ মামলার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেন।

এরা হলেন উত্তর কালির খামার গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ছামছুল হক, মৃত জেহারত উল্ল্যার ছেলে নুরুল হক ও নুরুল হকের ছেলে বেলাল হোসেন।

আটককৃতদের পুলিশ আদালতে প্রেরণ করলে বাকি ৩ আসামী উত্তর কালির খামার গ্রামের নুরুল হকের ছেলে বাবলু মিয়া, মৃত দবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ও শহিদুল ইসলামের ছেলে মোস্তা মিয়াসহ ৬ জন জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে সকল আসামীকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। কোর্ট জিআরও বেলাল হোসেন জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!