1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সুন্দরগঞ্জে নৌকায় জন্ম নেয়া শিশু ‘বন্যা’ সুস্থ্য

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে নৌকায় জন্ম নেয়া প্রসূতি শিউলি বেগমের শিশু সন্তান বন্যা সুস্থ আছে। গতকাল ২০ জুলাই শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন স্পেশাল মেডিকেল টিমের সদস্য ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুজ্জামান সরকার।

বন্যার পানিতে নৌকা নিয়ে হাসপাতালে যাওয়ার সময় নৌকায় সন্তান প্রসব করেন শিউলি বেগম। সে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভাটি বোচাগাড়ি গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী।

আবাসিক মেডিকেল অফিসার জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা পেয়ে আমরা দুপুর ১২টার দিকে প্রসূতি শিউলি বেগমের বাড়িতে পৌঁছাই। এসময় মা ও শিশু দু’জনকেই ভালো দেখতে পাই। বর্তমানে তাদের কোন সমস্যা নেই। দু’জনই সুস্থ আছেন।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াকুব আলী মোড়লের নেতৃত্বে মেডিকেল টিমে একজন মেডিকেল অফিসার ও দু’জন সিনিয়র সহকারি নার্স ছিলেন।

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম বলেন, বন্যার পানিতে নৌকায় জন্ম নেয়ার কারণে শিশু সন্তানটির নাম বন্যা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই মঙ্গলবার সকালে শিউলি বেগমের প্রসব বেদনা উঠে। বন্যার কারণে নৌকাযোগে তাকে নিয়ে জেলা সদর আধুনিক হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন তার পরিবারের লোকজন। পরে পথিমধ্যে নৌকায় সন্তান প্রসব করেন শিউলি বেগম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!