1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সব ধরনের মিডিয়াকে নজরদারির মধ্যে রাখা হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, মিডিয়াতে যাতে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা না হয় সে জন্য সব ধরনের মিডিয়াকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য আবু জাহিরের এক সম্পূরক প্রশ্নের উত্তরে একথা জানান। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে তথ্য প্রতিমন্ত্রী সম্পূরক প্রশ্নের উত্তর দেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, কিছু অনলাইন নিউজ পোর্টাল আছে, অনেক সংবাদ পরিবেশন করে, তার কিছু কিছু হয়তো ঠিক নয়। আমরা বিভ্রান্তিকর বা বিব্রতকর খবর সেখানে দেখতে পাই। এটা বন্ধে যেসব অনলাইন নিউজ পোর্টাল পরিচালিত হচ্ছে, সেগুলো নিবন্ধনের লক্ষ্যে আবেদনের জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এই সময় ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আবেদনের সময় শেষ হলে এগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই করে যোগ্য নিউজ পোর্টালগুলোর নিবন্ধনের ব্যবস্থা করা হবে।

জাতীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান জানতে চান, তথ্য প্রযুক্তি আইনের আওতায় সাংবাদিকেরা স্বাধীন সংবাদ পরিবেশনে বাধাগ্রস্ত হচ্ছে কি না? জবাবে প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অবাধপ্রবাহ নিশ্চিত করার জন্য সরকার আন্তরিক। যে ধারাটির বিষয় প্রশ্ন তোলা হয়েছে, তাতে সংবাদ প্রচার ও প্রকাশে কোনও বাধা আছে বলে মনে করি না। তবে, সাংবাদিকরা জন্য কোন কোন ক্ষেত্রে বাধাগ্রস্থ হচ্ছেন, তা সুনির্দিষ্টভাবে জানালে বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি দলের সদস্য আবু জাহিরের সম্পূরক প্রশ্নের জবাবে মুরাদ হাসান বলেন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে কিনা, তথ্য মন্ত্রণালয় তা সার্বক্ষণিকভাবে নজরদারি ও তদারকি করছে। কোথাও কোন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।

সংরক্ষিত নারী আসনের সদস্য শেখ এ্যানী রহমানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণমাধ্যমবান্ধব সরকার ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৩ ঘোষণার মাধ্যমে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে ১৬৭টি পত্রিকায় ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়িত হয়েছে। অচিরেই ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণা করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!