1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সংসদীয় বিশ্বকাপ ক্রিকেটে রানার্সআপ বাংলাদেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা দেশুগুলোর সংসদ সদস্যদের নিয়ে ইংল্যান্ডে আয়োজিত আন্তঃসংসদীয় (ইন্টার-পার্লামেন্টারি) বিশ্বকাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সংসদীয় দল। ফাইনালে পাকিস্তান সংসদীয় দলের কাছে ৯ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে পলক-দুর্জয়েরা।

শুক্রবার (১২ জুলাই) লন্ডনের কেন্টে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ সংসদীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান। গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নিয়েছে চলমান ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দেশের আন্তঃসংসদীয় ক্রিকেট দল। দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অল স্টার একাদশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ডের সংসদ সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কোনো দল এতে অংশ নেয়নি।

বাংলাদেশ সংসদীয় দলে যারা আছেন:
মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি (ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী), নাজমুল হাসান পাপন এমপি (বিসিবি সভাপতি), আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি (চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক এমপি (শরীয়তপুর-৩), জুয়েল আরেঙ এমপি (ময়মনসিংহ-১), মোহাম্মদ আনোয়ারুল আজিম এমপি (ঝিনাইদহ-৪), জুনাইদ আহমেদ পলক এমপি (তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী), শেখ তন্ময় এমপি (বাগেরহাট-২), ছোট মনির এমপি (টাঙাইল-২), আনোয়াারুল আবেদিন খান তুহিন এমপি (ময়মনসিংহ-৯), নুরুন্নবী চৌধুরী এমপি (ভোলা-৩), মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি (ফরিদপুর-৪), আহসান আদেলুর রহমান আদিল এমপি (নীলফামারী-৪), মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি (টাঙাইল-৫), মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি (নাটোর-২), ফাহমি গোলন্দাজ বাবেল এমপি (ময়মনসিংহ-১০), মোহাম্মদ আয়েন উদ্দিন এমপি (রাজশাহী-৩) এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি (গাইবান্ধা-১)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!