1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও উগ্রবাদ প্রতিরোধে সফল বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকার ধর্মীয় বহুবাদ বিকাশ ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সচেষ্ট। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার পাশাপাশি অত্যন্ত সফলতার সঙ্গে উগ্রবাদ প্রতিরোধ করে চলেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আয়োজিত মন্ত্রী পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এক সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ধর্মীয় বহুবাদ বিকাশ ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সচেষ্ট। সংখ্যালঘুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা, উগ্রবাদ, বিভেদ মোকাবিলায় সরকার সাফল্যের সঙ্গে কাজ করছে।

বৃহস্পতিবার শেষ হওয়া তিন দিনের এ সম্মেলনে ১০৬টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন। এতে ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছেন। সেখানে মিয়ানমারের দমন-পীড়নে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে।

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এমন স্লোগানের মাধ্যমে আমরা দেশের সাধারণ মানুষকে সব ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ করে চলেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে এই স্লোগান এনেছেন।

এসময় রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!