1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ৪০০ জন

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন প্রায় ৪০০ জন। এ সংখ্যা চারশ’ ছাড়িয়ে যেতে পারে বলে জানা গেছে। গত ১ জুলাই থেকে রোববার (২১ জুলাই) পর্যন্ত ২০ দিনে মোট সাত দফায় রাষ্ট্রীয় খরচে মনোনয়নপ্রাপ্ত ৩৮৯ জন হজযাত্রীর তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এবছর রাষ্ট্রীয় খরচে পবিত্র হজ পালনের তালিকায় ধর্ম প্রতিমন্ত্রী ছাড়াও রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, একাধিক প্রতিমন্ত্রী, সচিব ও সংসদ সদস্য। তারা আবার ভ্রমণসঙ্গী হিসেবে স্ত্রী ও সন্তানসহ তিনজনকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। তারা ও তাদের স্ত্রী সন্তানরা ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকার প্যাকেজ-১-এর সুবিধায় হজ করবেন।

আগামী ২৯ ও ৩০ জুলাই ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে তারা পবিত্র হজ পালন করতে সৌদি যাবেন। ১০ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।

রাষ্ট্রীয় খরচে হজে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রতি বছরের মতো এবারো নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রীয় খরচে মনোনয়নের কোনো নীতিমালা রয়েছে কিনা? যাদেরকে মনোনয়ন দেয়া হয় তাদেরকে কোন ভিত্তিতে মনোনয়ন দেয়া হয়?

তাছাড়া যারা তালিকায় রয়েছেন তাদের প্রায় সকলেই অর্থবিত্তের মালিক। তাদের নিজ খরচে হজে যাওয়ার সামর্থ্য রয়েছে। তবুও কেন জনগণের টাকায় হাজী হতে যাচ্ছেন তারা?

১০ জুলাই আরও ১৩৪ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। একইভাবে পরবর্তীতে ১১ জুলাই ৪ জন, ১৪ জুলাই ৪ জন ও সর্বশেষ গতকাল আরও ১৩ জনের নাম প্রকাশ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!