1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

রাজশাহীতে ট্রাক খাদে, দুই আম ব্যবসায়ী নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আমভর্তি ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও দুজন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫২)।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আম বহনকারী মিনি ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। ভোরে ওই এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকের খাদে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় আহত হন চালকসহ দুজন।

তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!