1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

যারা পাকিপ্রেমে বিভোর, তারা ক্ষমতায় গেলে দেশ রসাতলে যায়

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বাধীনতা চায়নি তারা দেশের উন্নতি চাচ্ছে না। তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে; তারা ক্ষমতায় থাকলে দেশ উন্নত হয়। আর যারা পাকি (পাকিস্তান) প্রেমে বিভোর হয়ে থাকে; তারা ক্ষমতায় গেলে দেশ রসাতলে যায়, এটি প্রমাণিত।

বুধবার চীনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চীন ও ভারতের মতো সব দেশের দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশ ও সরকার স্থিতিশীল আছে বলেই দেশে বিনিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের পথে অনেক বাধা আছে। তা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি। যে স্বপ্ন নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন সেই স্বপ্ন পূরণ করাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, যারা স্বাধীনতা চায়নি তারা দেশকে পংগু করে রেখেছে। তারা দেশের উন্নয়ন দেখতে পায় না। গণতান্ত্রিক পরিবেশ তাদের অপছন্দ। তারা অগণতান্ত্রিক পরিবেশে ক্ষমতায় যাওয়া স্বপ্ন দেখে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!