1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী-পুরুষসহ আটক ১২

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ শেষে বাংলাদেশে প্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি। আটককৃতরা ভারতীয় পাচারকারী দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে বলে জানানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধর্মপুর সীমান্তের ৯৪৩ এর ১নম্বর সাব পিলারের নিকট থেকে কাশিপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাদের আটক করেন।

আটকের পর রাত ৮টায় তাদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি।

আটক ১২ জন হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মোহদীপুর গ্রামের দীননাথ রায়ের ছেলে ডালিম চন্দ্র(১৯) ও সচীন চন্দ্র (৩০),জেলার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার আব্দুর রহমানের ছেলে এনামুল হক(৩৫) তার স্ত্রী শরীফা বেগম (৩০) ও ছেলে মেরাজ (৫),উপজেলার রাবাইতারী গ্রামের মৃত উমর আলীর ছেলে শাহালম(২৯) তার স্ত্রী মোর্শেদা বেগম(২৫),আজোয়াটারী গ্রামের মৃত জহুর আলীর ছেলে সহিদুল হক(৪০) তার স্ত্রী আয়শা বেগম(৩৭) ছেলে আশিক(৮) মেয়ে শারমিন(১০) ও সুমাইয়া(৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম।

এদিকে আটককৃতদের আজ মঙ্গলবার জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!