1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বিপদ সীমা ছাড়িয়ে প্লাবিত হছে যমুনার পানি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৮২ বার পড়া হয়েছে

বগুড়ায় প্রতিনিয়ত পানি বাড়ার ফলে প্লাবিত হচ্ছে অনেক নতুন এলাকা। আজ বৃহস্পতিবার সকালে যমুনা নদী আরও ভয়ানক হয়ে ধরা দেয়। সেখানে পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার ১২৪ সেন্টিমিটার ওপর দিয়ে।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৫টি ইউনিয়নের ১০২ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার মানুষ। প্রায় দুই হাজার পরিবার আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। তাছাড়া নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে ২০ হাজার পরিবার।

বন্যায় প্লাবিত হওয়ায় জেলার তিন উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তারা।

বন্যায় তিন উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে বলে জেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান ইসলাম জানান, তিন উপজেলায় বন্যাদুর্গতদের জন্য চাল, শুকনা খাবার ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বরাদ্দ দেয়া হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

তিনি আরো জানান, দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!