1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বিদ্যুৎচালিত ট্রেন চালু হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে আন্তনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সোয়া ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী ট্রেন চলাচল উদ্বোধন করেন।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের বর্ধিত রুটের উদ্বোধনও করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন। এছাড়া অনুষ্ঠানে রেলপথ উন্নয়নের উপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যাতায়াত ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে রেলপথ উন্নত করা হয়েছে। আগামীতে যাতায়াত ব্যবস্থায় আরও গতিশীলতা আনতে বিদ্যুৎচালিত ট্রেন চালু করা হবে।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে মানুষের সেবা করাই আওয়ামী লীগের উদ্দেশ্য। এ জন্য সর্বোচ্চ সেবা মানুষের ঘরে পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছে সরকার।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এ গুরুত্বপূর্ণ দুই অঞ্চলের মানুষের চাওয়ার প্রেক্ষিতে নতুন ট্রেন চালু করা হলো।

তিনি বলেন, ঈদের আগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দুই অঞ্চলের মানুষের জন্য সরকারের উপহার। এর ফলে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, অন্যদিকে উত্তরের চাপাইনবাবগঞ্জের আম সারাদেশে ও বিদেশে সহজে রপ্তানি করা যাবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

আওয়ামী লীগ ক্ষমতায় এসে যে সকল জেলায় কখনো রেল ব্যবস্থা ছিল না, সেগুলোতেও নতুন রেল ব্যবস্থা চালু করেছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

এর আগে গতকাল মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ট্রেনের ব্যবহৃত ব্রডগেজ কোচসমূহ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়া থেকে সংগৃহীত হয়েছে।

দ্রুতগতির বিরতিহীন আধুনিক এ ট্রেন পরিচালনার ফলে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী যাত্রী সাধারণের নিরাপদ আসা-যাওয়া সহজতর, দ্রুততর ও আরামদায়ক হবে।
জানা গেছে, ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ১২টি কোচ দ্বারা চলবে। ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির সর্বমোট ৮৯৬টি (৭৯৫ নং ট্রেনের ক্ষেত্রে) এবং এসি বার্থ, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণির সর্বমোট ৮৭১টি (৭৯৬ নং ট্রেনের ক্ষেত্রে) আসনের ব্যবস্থা থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!