1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

বাম জোটের হরতালে যান চলাচল বন্ধ

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে টিএসসি থেকে একটি মিছিল বের করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ হয়ে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যায়। পরে সেখান থেকে আবারও শাহবাগ মোড়ে ফিরে আসে।

এ সময় শাহবাগে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসব রোডে মোটরসাইকেল ও রিকশাও চলাচল করতে দেয়া হচ্ছে না। শুধু অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দিচ্ছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

এদিকে সকালে পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে পিকেটিং করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

সকালে সরেজমিন রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ানবাজার এলাকা ঘুরে দেখা গেছে, শাহবাগ এলাকায় বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসভা করছেন।

ফলে এই এলাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যেতেও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালে সরেজমিন রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ানবাজার এলাকা ঘুরে দেখা গেছে, শাহবাগ এলাকায় বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসভা করছেন।

ফলে এই এলাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যেতেও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

শাহবাগ এলাকায় অনেককে হেঁটেই কর্মস্থলে রওনা হতে দেখা গেছে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মিছিল করেছেন বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ৬টা থেকেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় অবস্থান নেয়। এ সময় তাদের গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে ও পিকেটিং করতে দেখা গেছে।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই হরতাল সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

আর পুরোপুরি সমর্থন দিয়েছে গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য, বাংলাদেশ ন্যাপ, গণতান্ত্রিক বাম ঐক্য এবং ক্ষেতমজুর সমিতি।

হরতাল সফল করতে জাতীয় প্রেসক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে আহূত হরতাল কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!