1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

বান্দরবানে আ’লীগ নেতাকে ব্রাশ ফায়ারে হত্যা

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আওয়ামী লীগ নেতা মংমং থোয়াই মারমাকে ব্রাশ ফায়ারে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি তিনি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার শামুকঝিড়ি এলাকার সামনে আলেকক্ষণ পাহাড়ের মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রোয়াংছড়ি থেকে আসার পথে শামুকঝিড়ির সামনে আলেকক্ষণ পাহাড়ের মোড়ে তার মোটারসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাকে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ‍উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিঠের পেছনে দুটি গুলি এবং বাম পাশের বগলের নিচে দুটি গুলি চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া মোটরসাইকেলে তিনটি গুলির ছিদ্রও দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার জানান, আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যার বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা তাকে হত্যা করেছে-তা এখনো জানা যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!