1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বর্তমানে দেশে ৯ কোটি ৪৪ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে : মোস্তাফা জব্বার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

দেশে বর্তমানে ৯ কোটি ৪৪ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে। ২০০৮ সালের ডিসেম্বরে এই সংখ্যা ছিল মাত্র ৬০ লাখ।
আজ সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারি খাতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিঃ (বিটিসিএল) অত্যন্ত সুলভমূল্যে ইন্টারনেট সেবা প্রদান করে আসছে।
তিনি বলেন, সর্বস্তরে ইন্টারনেট সেবা সম্প্রসারণের লক্ষ্যে বিটিসিএল ইন্টারনেটের ব্যান্ডউইথ চার্জ বিভিন্ন সময়ে ধাপে ধাপে কমানো হয়েছে। প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ চার্জ ২০০৮ সালের ২৭ হাজার টাকা কমিয়ে বর্তমানে সর্বনি¤œ ১৮০ টাকায় ধার্য করা হয়েছে।
সরকারি দলের সদস্য আয়েন উদ্দিনের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার জানান, বর্তমানে দেশে বিটিসিএল’র প্রদানকৃত ফোনের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার।
তিনি বলেন, নতুন সংযোগের জন্য নির্ধারিত ফর্মে ৫ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হয়। ফরমটি বিটিসিএল’র ওয়েব সাইটে এবং স্থানীয় টেলিফোন অফিসে পাওয়া যায়। এছাড়া ডিমান্ড নোট পাওয়ার ৭ দিনের মধ্যে সংযোগ প্রদান করা হয়।
মন্ত্রী জানান, ঢাকা মাল্টি এক্সচেঞ্জ এলাকায় ২ হাজার ১৫০ টাকা (জামানত ১ হাজার ও সংযোগ ফি ১ হাজার ১৫০ টাকা), চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জ এলাকায় ১ হাজার ৭৫ হাজার (জামানত ৫শ’ ও সংযোগ ফি ৫৭৫ টাকা) এবং দেশের অন্যান্য স্থানে ৬৪৫ টাকা (জামানত ৩৪৫ ও সংযোগ ফি ৩শ’ টাকা) সংযোগের জন্য খরচ হয়। সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!