1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বন্যা দুর্গতদের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলায় বন্যা কবলিত জেলার মানুষের জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে সোমবার ১ কোটি ২৩ লাখ, ১১ জুলাই ১ কোটি ২০ লাখ এবং ৭ জুলাই ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

এছাড়াও ১৫ জুলাই ৭০ হাজার মেট্রেকটন চাল, ১ জুলাই ২৫ জেলায় ৫৯ হাজার, ১২ জুলাই ২০ হাজার মেট্রেকটন চাল এবং ১৪ জুলাই ১৫ জেলায় সাড়ে ৭ হাজার সেট তাবু বরাদ্দ করা হয়েছে।

এর মধ্যে চট্টগ্রামে ১৩ লাখ, বান্দরবনে ৭ লাখ ৫০ হাজার, খাগড়াছড়ি ৩ লাখ, রাঙ্গামাটি ৮ লাখ, কক্সবাজার ৮ লাখ, লালমনিরহাটে ৭ লাখ ৫০ হাজার, নীলফামারী ৭ লাখ ৫০ হাজার, সুনামগঞ্জ ১৩ লাখ, নেত্রকোনা ৮ লাখ, সিলেট ৮ লাখ, গাইবান্ধায় ৭ লাখ ৫০ হাজার, মৌলভীবাজার ৭ লাখ ৫০ হাজার, হবিগঞ্জ ৮ লাখ, ফেনীতে ৭ লাখ ৫০ হাজার এবং কুড়িগ্রামে ১ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) এর দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এক তথ্য জানানো হয়েছে।

এছাড়াও চট্টগ্রামে ৫০০ মেট্রিকটন চাল ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, বান্দরবনে ৪৫০ মেট্রিকটন চাল ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাবু, খাগড়াছড়ি ২০০ মেট্রিকটন চাল, রাঙ্গামাটি ৫০০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ তাঁবু, কক্সবাজার ৫০০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন খাবার ও ৫০০ সেট তাঁবু, লালমনিরহাটে ৪৫০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ তাঁবু, নীলফামালীতে ৪৫০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, সুনামগঞ্জে ৫০০ মেট্রিকটন চাল, ৭ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, নেত্রকোনাতে ৫০০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, সিলেটে ৫০০ মেট্রেকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, বগুড়াতে ৫০০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, গাইবান্ধাতে ৪৫০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু, মৌলভীবাজারে ৪৫০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার, হবিগঞ্জে সিলেটে ৫০০ মেট্রিকটন চাল, ফেনীতে ৪৫০ মেট্রিকটন চাল, ৪ হাজার কার্টুন শুকনা খাবার এবং কুড়িগ্রামে ২২০ মেট্রিকটন চাল, ২ হাজার কার্টুন শুকনা খাবার ও ৫০০ সেট তাঁবু বরাদ্দ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বান্দরবনে ১৩১ টি, লালমনির হাটে ১২ টি, সিলেটে ৮০ টি গাইবান্ধায় ৯৫ টি, হবিগঞ্জে ১ টি ও কুড়িগ্রামে ২১ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম মহানগরীতে পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গঠিত হেলথ ইসার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলায় বন্যা কবলিত জেলার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ৩৬৮ টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ১ হাজার ১৮৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বন্যাকালীন ও পরবর্তী সময়ের প্রস্তুতির বিষয়ে আয়শা আক্তার বলেন, সংশ্লিষ্ট সকল জেলা এবং উপজেলার মেডিকেল সাব-ডিপো ও জেলা রিজার্ভ স্টোরগুলোতে পর্যাপ্ত পরিমাণ আইভি ফ্লুইড (শিরায় দেয়ার স্যালাইন), খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি, হার্টম্যান’স স্যালাইন, এন্টিবায়োটিক, এন্টি স্নেক ভেনম ও অন্যান্য ওষুধ মজুদ আছে। এছাড়াও সিএমএসডিতে ২০% অতিরিক্ত ওষুধ মজুদ আছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!