1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

বন্যা জনিত কারণে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বন্যার কারণে অধিকাংশ ভোটকেন্দ্র তলিয়ে যাওয়ায় ও পানি উঠে ব্যবহারে অনউপযোগী হওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব, নির্বাচন পরিচালনা-২ মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা প্রদান করেন। একই চিঠিতে জেলার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ১নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের নির্বাচনও স্থগিত করা হয়েছে।

আগামী ২৫ জুলাই মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত ছিল। এ লক্ষ্যে প্রার্থীরা ব্যাপক প্রচারনা চালিয়ে আসছিলেন। নির্বাচন কমিশনও প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছিলো। কিন্তু বন্যার কারণে ভোট গ্রহণ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ে। এ কারণে ওই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার সরেজমিনে বন্যা পরিস্থিতির রিপোর্টের প্রেক্ষিতে গত ২১ জুলাই পরবর্তীতে নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার এ সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়।

২২ জুলাই সোমবার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ব্রজেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!