1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে

বন্যার পানিতে নেমে বানভাসীদের হাতে ত্রান সামগ্রী তুলে দিলেন ডেপুটি স্পীকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বন্যার পানিতে নেমে বানভাসীদের হাতে ত্রান সামগ্রী তুলে দিলেন ডেপুটি স্পীকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, সরকার ধৈয্য ও সাহসিকতার সাথে বন্যা মোকাবেলা করছে। সরকারের ত্রাণ ভান্ডারে পর্যাপ্ত খাদ্য শস্য মজুদ রয়েছে। ত্রাণের কোন অভাব নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকে ত্রাণ সহায়তা দেয়া হবে। তিনি বলেন, বন্যায় পানির উচ্চতা বেশী হওয়ার কারণে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও রাস্তাঘাট বিধস্ত হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসনেও সরকারিভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

তিনি আজ রোববার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি, সন্যাসীর চরসহ ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত বিভিন্ন চরাঞ্চলে পানিবন্দী লোকদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।

ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক মো. আবদুল মতিন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর কবির, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম টলষ্টয়, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া বন্যার্ত ২ হাজার পরিবারের প্রত্যেককে চাল, চিড়া, গুড়, স্যালাইন, বিশুদ্ধ পানি বোতলসহ ১০ আইটেমের ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়। পরে ডেপুটি স্পীকার ও জেলা প্রশাসক ট্রলারযোগে ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত বিভিন্ন চরাঞ্চলে পানিবন্দী লোকদের খোঁজ খবর নেন এবং তাদের হাতে ত্রাণ পৌছে দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!