1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন- মোটরসাইকেল আরোহী ওমর ফারুক (২২) ও অটোরিকশা চালক হাফিজুর রহমান (৩৬)। এসব ঘটনায় আহত হয়েছেন চারজন। তবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।

নিহতের মধ্যে ওমর ফারুক সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের সাহাজুল ইসলামের ছেলে ও হাফিজুর রহমান বগুড়া সদর উপজেলার মৃত মোগলা প্রামাণিকের ছেলে।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলার ঘর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ওমর ফারুক নিহত হন।

স্থানীয়রা জানান, মহাস্থান থেকে মহাসড়ক হয়ে ওমর ফারুক মোটরসাইকেল করে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কে সৃষ্ট খাদের মধ্যে পড়ে মোটরসাইকেল উল্টে যায়। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে বিকেলে বগুড়ার বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কের জয়বাংলা হাট এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক হাফিজুর রহমান নিহত হন।

এ ঘটনায় অটোরিকশার চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!