1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার অভিযোগের নিস্পত্তি করতে ফেসবুক পাঁচশো কোটি ডলার জরিমানা দেবে।

এছাড়া ফেসবুককে একটি স্বাধীন ‘প্রাইভেসি কমিটি’ গঠন করতে বলা হয়েছে। এই কমিটির ওপর ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কোন খবরদারি করতে পারবেন না। যুক্তরাজ্য-ভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘ক্যামব্রিজ অ্যানালিটিকা’ ফেসবুকের প্রায় আট কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে বলে যে অভিযোগ, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন সেটির তদন্ত করছিল।

এরপর অবশ্য এই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়। ভোক্তাদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুন্ন করার জন্য কোন কোম্পানিকে এর আগে কখনো এত বড় অংকের জরিমানা করার নজির আর নেই।

এফটিসি’র চেয়ারম্যান জো সিমন্স বলেছেন, কোটি কোটি ব্যবহারকারীকে ফেসবুক বার বার প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের ব্যক্তিগত তথ্য কীভাবে শেয়ার করা হবে সে বিষয়টা তাদের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু তারা এই অঙ্গীকার রাখতে ব্যর্থ হয়েছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকার এই সংগ্রহ করা তথ্য ২০১৬ সালের মার্কিন নির্বাচনে এবং ব্রিটেনের ব্রেক্সিট গণভোটে প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ আছে।

বিবিসির সংবাদদাতা বলছেন, ফেসবুকের জন্য এই জরিমানা হয়তো বড় কোন অংক নয়, কারণ গত বছর তাদের আয় ছিল ৫৫০ কোটি ডলার। কিন্তু তারপরও এটি ফেসবুককে বিক্ষুব্ধ করছে। তবে অনেকে মনে করছেন এফটিসি ফেসবুকের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা যথেষ্ট নয়।

ফেসবুকের সাবেক প্রধান সিকিউরিটি অফিসার অ্যালেক্স স্টামোস বলেন, এই আপোসরফার ফলে ফেসবুকই আসলে লাভবান হলো।

সূত্র: বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!