1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রক্রিয়া চলছে : কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশি নারী প্রিয়া সাহার অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ দুপুরে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর যৌথসভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, মির্জা আজম, রিয়াজুল কবির কাওছারসহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয়া সাহার অভিযোগ সম্পূর্ণ অসত্য, দেশের কেউই কোনোভাবেই এই বক্তব্যের সঙ্গে একমত হবে না। তার বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রদ্রোহ মামলা হবে এবং সেই প্রক্রিয়া চলছে।’

আওয়ামী লীগের সঙ্গে প্রিয়ার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা রানা দাস গুপ্তও প্রিয়ার বক্তব্যে হতাশ। রানা দাস গুপ্তও বলেছেন, এটা সত্য নয়।

বন্যা দুর্গতদের নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বন্যা দুর্গদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের ছয়টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’

ব্রিফিংয়ে জাতীয় নির্বাচনে এবারই প্রথম বিদ্রোহীর সংখ্যা কম বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!