
ভারতের উত্তর প্রদেশে যাওয়ার পথে গাড়িবহর থামিয়ে আটক করা হয়েছে কংগ্রেসের বিদায়ী সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। তিনি বর্তমানে কংগ্রেসের সাধারণ সম্পাদক।
জমি নিয়ে বিরোধের জেরে চলতি সপ্তাহেই ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় সোনভদ্রা জেলায় নারীসহ ১০ জনকে গুলি করে হত্যা করা হয়। আর সে গ্রামে যেতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেন। এতে তিনি প্রতিবাদ করলে পরে পুলিশ তাকে সরকারি গাড়িতে তুলে নিয়ে যান তারা।
ভারতের ওই প্রদেশটির কংগ্রেস প্রধানের দায়িত্ব পালন করছেন প্রিয়াংকা গান্ধী। কংগ্রেসের বিদায়ী সভাপতি রাহুল গান্ধী তার বোনকে আটক করায় নিন্দা জানিয়েছেন।