সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

প্রথম নয় তৃতীয় হয়েছেন নোবেল!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

অনাকাঙ্ক্ষিত ফলাফলে হতাস ভক্তরা। প্রথম নয় শেষ পর্যন্ত তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের মাঈনুল আহসান নোবেলকে।ভারতীয় চ্যানেল জি বাংলায় ‘সা রে গা মা পা ২০১৮-১৯’ নামক গানের প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন মাঈনুল ইসলাম নোবেল। এছাড়াও অংশ নিয়েছিলেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল ইসলাম নোবেল। বাকিরা নানা ধাপে ছিটকে গেলেও গোপালগঞ্জের তরুণ নোবেলই জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে।

শনিবার (২৯ জুন ) ‘সা রে গা মা পা’-এর এবারের আসরের গ্র্যান্ড ফাইনালের পর্ব ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুলাই যা জি বাংলায় প্রচার করা হবে।তবে সম্প্রতি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এ অনুষ্ঠানটির পুরস্কার বিজয়ীদের তালিকা সম্পর্কে জানা যায়। সেখানে দেখা যায়, এতে প্রথম স্থানে রয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল।বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, বিচারকদের রায়ে এই ফল হলেও দর্শক ভোটে সেরা নোবেল। তিনি ‘মোস্ট ভিউয়ার চয়েস’-এ বিজয়ী হয়েছেন।নোবেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয়। তবে তিনি পুরস্কার নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, সারেগামাপা দুই বাংলার জনপ্রিয় একটা রিয়েলিটি শো। এর মাধ্যমে আমি দুই দেশেই পরিচিতি পেয়েছি। সবাই আমার গান পছন্দ করেছেন, আমাকে ভালোবেসেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। গ্র্যান্ড ফিনালে রেকর্ড হয়েছে কিন্তু প্রচার হতে এখনও প্রায় এক মাস বাকি। তাই এটা নিয়ে আমি এখন অফিসিয়ালি কিছু বলতে পারছি না। আমি আগেই বলেছি, চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আমার গানটা ঠিকমতো গাওয়ার দিকে জোর দিয়েছি। সেই অনুযায়ী ফল হয়েছে। তা যাই হোক, আপনারা আগে যেমন আমার সঙ্গে ছিলেন, আগামীতেও সঙ্গে থাকবেন এটাই আশা করছি।এদিকে শনিবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চূড়ান্ত পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়। সে সময়ই অনুষ্ঠানের একটি ছবি প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, প্রথম পুরস্কার বিজয়ী অঙ্কিতার হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হচ্ছে। পুরস্কার হাতে পাশে দাঁড়িয়েছে আছেন প্রথম রানারআপের দুইজন। তাদের সবার পেছনে অবস্থান করছেন নোবেল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft