1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

পাকিস্তানে রাজনীতিকদের সাক্ষাৎকার প্রচারে নতুন নিষেধাজ্ঞা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

পাকিস্তানে যেসব রাজনীতিকের বিচার চলছে কিম্বা সাজা হয়েছে, সংবাদ মাধ্যমে তাদের সাক্ষাৎকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

মাত্র গতকালই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়াম নওয়াজের সংবাদ সম্মেলন সরাসরি প্রচার করার কারণে তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার। খবর বিবিসি বাংলার

মরিয়ম নওয়াজ এখন বিরোধী দল মুসলিম লীগের নেতা। দুর্নীতির অভিযোগে গত বছর তার সাজা হয়েছিল।

সাজাপ্রাপ্ত বা বিচারাধীন রাজনীতিকদের সাক্ষাৎকার প্রচারের ওপর এই নিষেধাজ্ঞাকে পাকিস্তানে বিরোধী দলকে দমন এবং স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) পাকিস্তান সরকারের নিন্দা করে বলেছে, তিনটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়ার ঘটনায় পাকিস্তানে ‘স্বৈরাচারী প্রবণতারই’ ইঙ্গিত পাওয়া যায়।

পাকিস্তানের আবতাক টিভি, টোয়েন্টিফোর নিউজ এবং ক্যাপিটাল টিভি মরিয়ম নওয়াজের সংবাদ সম্মেলন প্রচার করার পর তিনটি চ্যানেলরই সম্প্রচার বন্ধ হয়ে যায়।

পাকিস্তানি কর্তৃপক্ষ প্রথমে এটিকে একটি কারিগরী ইস্যু বলে বর্ণনা করেছিল। কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, এটি নির্লজ্জ সেন্সরশীপ ছাড়া আর কিছু নয়।

পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি দেশটির সামরিক কর্তৃপক্ষের কথা অনুযায়ী কাজ করছে বলেও অভিযোগ করছে আরএসএফ।

মাত্র গত সপ্তাহেই পাকিস্তানের জিও নিউজ টিভিতে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি সাক্ষাৎকার দেখানোর সময় মাঝপথে তা বন্ধ করে দেয়া হয়েছিল।

পাকিস্তানে বহু বছর ধরেই এমন অভিযোগ আছে যে সেখানে সামরিক বাহিনী গণমাধ্যমে স্পর্শকাতর এবং সমালোচনামূলক খবর বন্ধে চাপ দিয়ে থাকে। সামরিক বাহিনী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!