
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শহরের গৃধারীপুর গ্রামের গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ এলাকায় রিক্সা চালক রিফাত (২৪)নামে এক যুবক কে গলাকাটা অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
জানা যায়, আজ রাতে কালীবাড়ী বাজার হতে ভাড়া নিয়ে গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পিছনে নিয়ে যায় রিক্সা ছিনতাই চক্রের ১ সদস্য। সেখানে পিছন হতে গলায় ধারালো চাকু দিয়ে কেচ দেয় ও এলোপাতিরী কিলঘুষি করে এসময় রিক্সা চালক রিফাতের চিল্লাচিল্লিতে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারী চক্রের সদস্য পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থানা পুলিশের এস আই তয়ন ও কৃষ্ণ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে আহত রিক্সা চালক ও রিক্সাটি কে উদ্ধার করে। আহত রিক্সা চালককে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে রিক্সা চালক রিফাত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
রিক্সা চালক রিফাত উপজেলার জামালপুর গ্রামের এহসানুলের ছেলে। সে বিবাহিত তাহার একটি ছেলে সন্তান রয়েছে।