1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে জামাত নেতা শিক্ষক মতলুবরের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ করেও বিচার পাইনি ভুক্তভোগী শিক্ষিকা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জামাত নেতা ও বিএসসি শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ করেও বিচার না পেয়ে হতাশায় ভুগছেন ভুক্তভোগী সহকারি শিক্ষিকা। সম্মানের ভয়ে ও চাকুরীর কারণে অন্যায় কে মেনে নিয়ে দিনাতিপাত করছেন।

ঘটনাটি ঘটেছে গত জুন মাসের ২ তারিখে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপির মুরারীপুর ওসমান গণি দ্বী মুখী উচ্চ বিদ্যালয়ে।এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট লিখিত অভিযোগ করে ও প্রত্যাশিত কোন বিচার পায় নি শিক্ষিকা।ফলে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।চলছে নানা জল্পনা কল্পনা।

অভিযোগে জানা যায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতলুবর রহমান বিএসসি দীর্ঘ দিন থেকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কে বিভিন্ন ভাবে যৌন হয়রানির করে আসছিল।

এরইধারাবহিকতায় গত কয়েকদিন আগে ঘটনার দিন শিক্ষিকা সকালে স্কুলে এসে ক্লাস রুমে পরীক্ষার খাতা ঠিক করতে ধরলে লম্পট শিক্ষক পিছন থেকে শিক্ষিকাকে জরিয়ে ধরে। ভুক্তভোগী শিক্ষিকা হিন্দুধর্মালম্বী হওয়া প্রথমে লোক লজ্জার ভয়ে কাউ কে কিছু না বললে ও পরে প্রধান শিক্ষক ও সভাপতি বরাবরে লিখিত অভিযোগ দাখিল করে।

এদিকে লিখিত অভিযোগ দাখিলের দীর্ঘ দিন অতিবাহিত হলে ও লম্পট শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করা হয় নি বিদ্যালয় পরিচালানা পরিষদ।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মতলুবর রহমান জানান,আমি শুধু অসৌজন্যমূলক আচরন করেছি। আমি ক্ষমা ও চেয়েছি। তিনি আরো বলেন আমি জামাতের রাজনীতি করতাম সেজন্য স্থানীয় আওয়ামীলীগ নেতারা তুচ্ছ বিষয়টি বড় করছেন। জামাতের রাজনীতিতে এখনও আছেন কি না জানতে চাইলে তিনি আরো বলেন, আমি এখন আর জামাতের রাজনীতির সাথে নেই তবে বিগত দিনের নাশকতা ও সহিংসতার ৪ টি মামলা চলমান রয়েছে।

এদিকে অভিযুক্ত জামাত নেতা ও শিক্ষক মতলুবর রহমানের গ্রামবাসী জানান, সে দীর্ঘদিন হলো জামায়াতের রাজনীতিতে জড়িত। সে বিগত ৮/৯ বছর আগে শিক্ষিকাকে একই কায়দায় শ্লীলতাহানি করেছিলেন তখন তিনি হাত পায়ে ধরে ক্ষমা পান । এছাড়া রাজনগর গ্রামে জনৈক্য ছাত্রীর সাথে একই ব্যাবহার করে জরিমানা দিয়েছেন। তাহার স্বভাব চরিত্র ভালো নয় এবং সে বদমেজাজি বটে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের সদস্যের সাথে এহেন আচরণের দৃষ্ঠান্ত মূলক শাস্তি দাবী করেন।

সহকারি শিক্ষিকার অভিযোগের সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম জানান,অভিযোগের আলোকে বিদ্যালয় পরিচালনা পরিষদসহ সকলে বসে বিষয়টি আপোষ মিমাংসা করা হয়।

অপরদিকে ভুক্তভোগী শিক্ষিকা জানান,যে অভিযোগ করে কি হবে। যেখানে বিচার চেয়ে বিচার পাওয়া যায় না। টাকা পয়সার কাছে সম্মান তুচছ ঘটনা। সেখানে এসব বলে কি হবে। বরং আমরা হিন্দু পরিবার আমাদের হুমকি ধামকিতে পড়তে হবে। পরে তিনি বিদ্যালয় পরিচালনা পরিষদের বিচারের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। চাকুরির কারণে তিনি পরিচালনা পরিষদের চাপিয়ে দেওয়া বিচার মেনে নিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!